ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

চট্টগ্রামে হাসপাতাল থেকে টেনে-হিঁচড়ে যুবককে তুলে নেওয়া

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৫:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে হাসপাতাল থেকে টেনে-হিঁচড়ে যুবককে তুলে নেওয়া

হাসপাতালে চিকিৎসকদের চেম্বারের সামনে রোগীর ভিড়। চিকিৎসক দেখানোর জন্য অপেক্ষমাণ নানা বয়সের লোকজন। এর মধ্যে চার–পাঁচজন তরুণ এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন সামনে। যুবক বারবার নিজেকে মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশ্যে এভাবে তুলে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালের নিচতলায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১৪ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে বিনা বাধায় সবার সমানে দিয়ে চার থেকে পাঁচজন তরুণ ওই যুবককে টেনে নিয়ে যাচ্ছেন সামনে। তাঁর দুই হাত দুই পাশ থেকে ধরে রেখেছেন তরুণেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, তুলে নিয়ে যাওয়া যুবকের নাম মো. ফরহাদ। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার ছাত্রলীগের সাবেক নেতা। বর্তমানে চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। রোববার রাতে পাঁচলাইশ এলাকার একটি হাসপাতালের নিচতলায় তাঁকে দেখতে পেয়ে ঘিরে ফেলা হয়। পরে তাঁর দুই হাত ধরে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।

NEW21
NEW21

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান দুপুরে প্রথম আলোকে বলেন, তুলে নিয়ে যাওয়া যুবককে রাতে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

চট্টগ্রামে হাসপাতাল থেকে টেনে-হিঁচড়ে যুবককে তুলে নেওয়া

আপডেট সময় : ০৫:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫