সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সুন্দরবনে পর্যটকবাহী বোট ডুবে এক নারী নিখোঁজ

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৪:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

সুন্দরবনে পর্যটকবাহী বোট ডুবে এক নারী নিখোঁজ

মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে রিয়ানা আবজাল (২৮) নামের এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের সন্ধানে বনবিভাগের সদস্য ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালাচ্ছেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, সুন্দরবনের ঢাংমারী এলাকার ‘ম্যানগ্রোভ ভেলী’ রিসোর্টে পরিবারসহ রাত কাটানোর পর সকালে ১৩ জন পর্যটক একটি ছোট বোটে করে করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন।

NEW21
NEW21

বেলা সাড়ে ১১টার দিকে বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তা উল্টে যায়। এতে সবাই নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন রিয়ানা আবজাল।

নিখোঁজ রিয়ানার বাবা আবুল কালাম আজাদ জানান, একটি নৌবাহিনীর জাহাজের ঢেউয়ের আঘাতে তাদের বোটটি উল্টে যায়। বোটে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন নিরাপদে উঠতে পারলেও তার মেয়ে নিখোঁজ রয়েছেন।

রিয়ানা আবজাল বাংলাদেশের বিমান বাহিনীতে পাইলট হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি আমেরিকায় প্রবাসী হন। বর্তমানে তিনি ঢাকার উত্তরায় বসবাস করতেন। তাদের বাড়ি বরিশালে।

এ ঘটনায় বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সুন্দরবনে পর্যটকবাহী বোট ডুবে এক নারী নিখোঁজ

আপডেট সময় : ০৪:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫