ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বনের জমিতে অবৈধ রাস্তা নির্মাণের অভিযোগ প্রীতি গ্রুপের বিরুদ্ধে

ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিট এলাকার ভবানীপুর কসাই পট্টি নামক স্থানে বনের জমির ওপর দিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে প্রীতি গ্রুপের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, ভবানীপুর এলাকায় প্রীতি গ্রুপের একটি নিজস্ব জমি রয়েছে। তবে সেখানে পৌঁছানোর জন্য কোনো রেকর্ডভুক্ত সংযোগ সড়ক নেই।এই জমির তিন পাশে বনের জমি এবং এক পাশে অন্য একটি কারখানা রয়েছে।
রবিবার রাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে হামজা কেমিক্যাল কারখানার দক্ষিণ পাশ দিয়ে বনের জমির ওপর মাটি ও বালু ফেলে রাস্তা ভরাটের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

পরদিন সোমবার সন্ধ্যায় আবারও ভরাট কার্যক্রম শুরু করলে বন বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন এবং প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য স্থায়ী পিলার বসিয়ে দেন।

এই বিষয়ে ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিন বলেন,“স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় প্রীতি গ্রুপ বনের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।”

রেঞ্জ কর্মকর্তা শাকেরা আক্তার শিমু বলেন,” প্রীতি গ্রুপ বনের রেকর্ড ভুক্ত জমিতে রাতের আঁধারে অবৈধ ভাবে একটি রাস্তা নির্মাণ কলছিল। আমার প্রাথমিক ভাবে তাদের বাধা প্রদান করি। কিন্তু তারা আমাদের বাধা উপেক্ষা করে পুণরায় কাজা করলে আমারা স্থায়ী ভাবে বাধা দিয়ে খুটি স্থাপন করি।তবে এই জমি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।এছাড়াও আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার

বনের জমিতে অবৈধ রাস্তা নির্মাণের অভিযোগ প্রীতি গ্রুপের বিরুদ্ধে

আপডেট সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫