ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৬ শ্রমিক

  • sharmin sanjida
  • আপডেট সময় : ১২:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটীর বিসিক শিল্পনগরীতে একটি ডাইং কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ ‎রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঝলসে যান তারা। ঘটনার পরপরই দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।‎

‎দগ্ধরা হলেন- এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার শ্রমিক আলামিন, আজিজুল্লাহ, সেলিম মিয়া, জালাল, নাজমুল হুদা ও নিরাপত্তা প্রহরী নুর মোহাম্মদ।

‎স্থানীয়রা জানান, সকালে কারখানাটির নিচতলার বয়লার রুমে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। ‎সাড়ে আটটার দিকে ওই কক্ষের গ্যাস লাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে ৬ শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণে ওই কক্ষের ছাদ ধসে পড়ে। ‎সহকর্মীরা দ্রুত উদ্ধার করে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন। ‎

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ‎কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে- তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও সবার অবস্থাই গুরুতর বলে জানান এই আবাসিক সার্জন।

‎ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এমএস ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানায় সকালে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের ইনফর্ম করেনি। তবে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৬ শ্রমিক

আপডেট সময় : ১২:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫