ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ নিহত ৩

  • sharmin sanjida
  • আপডেট সময় : ১২:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

পাবনায় ট্রাকের ধাক্কায় চালকসহ ভ্যানে থাকা দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন, ভ্যানচালক আকরাম হোসেন, পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার ও পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা।

হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান তিনজন নিহতের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে দুইজন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনাগামী বাঁশবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালকসহ ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ নিহত ৩

আপডেট সময় : ১২:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫