সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বাড়ি ফেরার পথে পানিতে পড়ে প্রাণ গেল তিন চাচাতো ভাইয়ের

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৪:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বাড়ি ফেরার পথে পানিতে পড়ে প্রাণ গেল তিন চাচাতো ভাইয়ের

কিশোরগঞ্জের অষ্টগ্রামে খেলা শেষে খালপাড় ঘেঁষে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিন শিশু পানিতে পড়ে মারা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। তারা পরস্পরের চাচাতো ভাই।

মারা যাওয়া শিশুরা হলো আলীনগর পশ্চিমপাড়ের মাসুক মিয়ার ছেলে মাহিন মিয়া (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান (৫) ও আবুল কালামের ছেলে মিশকাত মিয়া (৪)।

ফায়ার সার্ভিস ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরে বর্ষাকালে প্রতিটি বাড়ির কাছে পানি থাকে। তবে শুকনা মৌসুমে পানি অনেক দূরে চলে যায়। আলীনগর পশ্চিমপাড়ে শিশুদের বাড়ির পাশে একটি খাল আছে। শুক্রবার সন্ধ্যায় তিন ভাই খালপাড়ে খেলছিল। মাগরিবের আজান হওয়ার পর তারা হেঁটে বাড়ি আসছিল।

ধারণা করা হচ্ছে, প্রথমে একজন পানিতে পড়ে যায়। তাকে ডুবে যেতে দেখে অপর দুজনও পানিতে নামে। তখন তারা দুজনও ডুবে যায়। স্থানীয় লোকজন প্রথমে মাহিন ও মিশকাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নাজমুলকে খাল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল হক বলেন, ‘তিনজনের কাউকে আমরা জীবিত অবস্থায় পাইনি।’

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, হাওরে পানিতে ডুবে মৃত্যুর ঘটনার পেছনে অসচেতনতা দায়ী। হাওরের শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন থাকতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বাড়ি ফেরার পথে পানিতে পড়ে প্রাণ গেল তিন চাচাতো ভাইয়ের

আপডেট সময় : ০৪:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫