ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ময়মনসিংহে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৬:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের তারাকান্দার শশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলপুর থানার পুলিশ বাসটি জব্দ করেছে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের মো. শাহজাহান (৩৮) ও একই উপজেলার গোয়াতলা গ্রামের শামছুল আলম (৪৫)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত শাহজাহান ও শামছুল আলম নিজ এলাকা থেকে মোটরসাইকেলে ফুলপুর যাচ্ছিলেন। একটি গ্রামীণ সড়ক থেকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ে ওঠার সময় হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে দুটি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি ফুলপুর এলাকায় ফেলে রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। বাসটি জব্দ করে ফুলপুর থানায় রাখা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার

ময়মনসিংহে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৬:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫