ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভে সড়ক অবরোধ

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৪:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভে সড়ক অবরোধ

নিরাপদ সড়কের দাবিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে ফার্মগেটের প্রধান সড়কে যানবাহন চলাচল। এর দুইদিন আগে ফার্মগেট এলাকায় ট্রাক চাপায় সিফাত নামে এক যুবক নিহত হন। নিহত সিফাত স্থানীয় একটি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

এ ঘটনার পর থেকেই এলাকাজুড়ে ক্ষোভ বাড়ছিল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

তিনি আরও জানান, সিফাত নিহতের ঘটনায় মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো-
১. সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২. ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরেদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
৩. পার্কিং আইন কার্যকর: নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।
৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা ও যানজট এড়াতে রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৫. সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে তিনটি স্পিডব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

অবরোধ চলাকালে ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যানচলাচল বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে তেজগাঁও, বিজয় সরণি ও শাহবাগমুখী সড়কে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভে সড়ক অবরোধ

আপডেট সময় : ০৪:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫