সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বিমানবন্দরে আগুন: ইউট্যাবের শঙ্কা, নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের ইঙ্গিত

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

বিমানবন্দরে আগুন: ইউট্যাবের শঙ্কা, নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের ইঙ্গিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনটি অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

রবিবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান প্রবেশদ্বার এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এমন স্পর্শকাতর স্থানে বারবার অগ্নিকাণ্ড ঘটানো শুধু দুর্ঘটনা হিসেবে দেখা যায় না। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।

ইউট্যাবের নেতারা বলেন, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ আমদানি করা পণ্যের ক্ষতি হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এটি জাতীয় অর্থনীতির জন্য এক বিশাল ধাক্কা। আমরা মনে করি, এই ধরনের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা, নিরাপত্তার দুর্বলতা এবং অব্যবস্থাপনার পরিচায়ক।

ইউট্যাব নেতারা উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন একটি বিপর্যয়মূলক ঘটনা ঘটেছে। আমরা দৃঢ়ভাবে মনে করি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ব্যাহত করার হীন উদ্দেশ্য থাকতে পারে। তাই অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্রকারীর যোগসূত্র রয়েছে কিনা তা দ্রুত, নিরপেক্ষ ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে।

সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটন করে দায়ীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। বিমানবন্দর ও কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মান অনুযায়ী নিশ্চিত করা হোক। ক্ষতিগ্রস্ত আমদানি-রফতানিকারকদের তালিকা তৈরি করে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হোক।

ইউট্যাবের নেতারা বলেন, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে সরকার এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে বিলম্ব করবে না। আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানাই এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার কার্যকর ভূমিকার প্রশংসা করি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বিমানবন্দরে আগুন: ইউট্যাবের শঙ্কা, নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের ইঙ্গিত

আপডেট সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫