ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শাহজালাল বিমানবন্দরে আগুন, উৎস কার্গো ভিলেজে

  • NEWS21 Staff Musabbir
  • আপডেট সময় : ০৫:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

শাহজালাল বিমানবন্দরে আগুন, উৎস কার্গো ভিলেজে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুন লেগেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে আগুন লাগে।

বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। ১২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার

শাহজালাল বিমানবন্দরে আগুন, উৎস কার্গো ভিলেজে

আপডেট সময় : ০৫:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫