সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

রূপনগরের আগুন: তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৫:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

রূপনগরের আগুন: তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিকাল গোডাউনের আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও এর পাশে কসমিক ফার্মা নামের আরেকটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে।

কমিটিতে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড মো ইয়াছির আরাফাত খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন- ০২ এর উপসহকারী পরিচালক অতীশ চাকমাসহ ফায়ার সার্ভিসের আরও চার কর্মকর্তা।

রূপনগরের ওই পোশাক কারখানার আগুন মঙ্গলবারেই নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে ২৬ ঘন্টা ৪০ মিনিট পর। এ ঘটনায় পোশাক কারখানা থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

রূপনগরের আগুন: তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

আপডেট সময় : ০৫:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫