ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৬:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গত তিন বছরে ইসরায়েলের সঙ্গে ছয়টি আরব দেশ নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত।

ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে, রাশিয়ার বার্তা সংস্থা তাস। ফাঁস হওয়া মার্কিন নথির বরাত দিয়ে শনিবার প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। 

পত্রিকাটি উল্লেখ করেছে, গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলো গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা করলেও, নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এই দেশগুলো হলো- বাহরাইন, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে অভ্যন্তরীণ নথি পেয়েছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিকরা। সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্য জুড়ে কার্যক্রম পরিচালনা করে। তাদের নথিগুলো দেখায় যে, ইরানের পক্ষ থেকে আসা হুমকিই ইসরায়েল ও ছয় আরব দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার মূল চালিকাশক্তি। একটি নথিতে ইরান ও তাদের মিত্রদের ‘অশুভ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ও ছয়টি আরব দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইন, মিশর, জর্ডান এবং কাতারে একাধিক পরিকল্পনা সভায় অংশ নেন। এই সভাগুলোর তথ্য গোপন রাখা হয়েছিল। এই সভাগুলোর নতুন জোট গঠনের জন্য ছিল না। বরং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

নথিগুলোতে কুয়েত ও ওমানকে সহযোগিতার জন্য সম্ভাব্য অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ

আপডেট সময় : ০৬:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫