ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

সীমান্তে ভারী অস্ত্র, ট্যাংক মোতায়েন করছে আফগানিস্তান

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৪:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের সঙ্গে গতকাল শনিবার সংঘর্ষের পর আজ রোববার সীমান্তে ভারী অস্ত্র ও ট্যাংক মোতায়েন করেছে আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র দাবি করেছেন, তাদের আক্রমণের মুখে পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছেন।

আফগানিস্তানের গণমাধ্যম টেলো নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী অস্ত্র ও ট্যাংক মোতায়েন করছে। আগের রাতের গোলাগুলি শেষ হলেও রোববার থেমে থেমে গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন পাকিস্তানের কুরম এলাকার বাসিন্দারা।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার বলেছেন, সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহতের পাশাপাশি ৩০ জন আহত হয়েছেন। আর আফগানিস্তানের ৯ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৬ জন।  

সকালে ১৫ জন পাকিস্তানি সেনা নিহতের খবর দিয়েছিল আফগান গণমাধ্যমগুলো। 

সংঘর্ষের জেরে পাকিস্তান সীমান্ত পথগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, সেনাবাহিনী আফগানিস্তানের অন্তত ১৯টি সীমান্ত চৌকি দখলে নিয়েছে। আর তালেবানের বরাত দিয়ে আফগান গণমাধ্যম আমু নিউজ জানিয়েছে, ধ্বংস করা হয়েছে পাকিস্তানের ১১টি সীমান্ত চৌকি।

শনিবার রাতে পাকিস্তানি সেনা ও তালেবানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। তালেবানের দাবি, গত বৃহস্পতিবার কাবুলে পাকিস্তান বিমান হামলা চালায়। এর জবাবে সীমান্তে গুলি ছোঁড়া হয়। আর পাকিস্তানের দাবি, তালেবান বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে। ফলে সেনারাও পাল্টা জবাব দিতে বাধ্য হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

সীমান্তে ভারী অস্ত্র, ট্যাংক মোতায়েন করছে আফগানিস্তান

আপডেট সময় : ০৪:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫