ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

গাজীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, শীর্ষ সন্ত্রাসী লিটন গ্রেফতার

পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই মামলার আসামি জহিরুল ইসলাম লিটনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর মহানগরীর বিলাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জহিরুল ইসলাম লিটন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদা দাবী, এবং অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে র‌্যাব জানায়।

গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল জানান, গ্রেফতারকৃত আসামি জহিরুল ইসলাম লিটন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তায় চিহ্নিত সন্ত্রাসী। গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় বরমীর কায়েতপাড়া এলাকায় চাঁদাবাজীসহ ত্রাসের রাজত্ব বজায় রাখতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সাধারন জনগনের মাঝে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থ ত্যাগ করে। তার এসব কর্মকান্ডে স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী ওইদিন রাতেই শ্রীপুর-বরমী সড়কের বরামা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা শীর্ষ সন্ত্রাসী জহিরুল ইসলাম লিটনকে গ্রেফতারের দাবি জানায়।

তিনি আরো জানান, গত ২৮ আগস্ট রাত ৮টায় চাঁদা আদায়কালে স্থানীয় জনগণ চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী শেখ মামুন আল মুজাহিদ সুমনকে (৩৫) গণপিটুনীতে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে গ্রেফতার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে গ্রেফতারকৃত জহিরুল ইসলাম লিটন ২০-৩০টি মোটরসাইকেলযোগে তার সহযোগী ৪০-৪৫ জন সন্ত্রাসীকে নিয়ে পুলিশের গাড়ী ব্যারিকেড দেয়। এসময় তার লোকজন পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শেখ মামুন আল মুজাহিদ সুমনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। র‌্যাব ঘটনাটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে শীর্ষ সন্ত্রাসী জহিরুল ইসলাম লিটন গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকায় আতœগোপনে আছে। এমন সংবাদের র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা বিলাসপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি জহিরুল ইসলাম লিটনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, র‌্যাব রাত ১০টার দিকে আসামি জহিরুল ইসলাম লিটনকে থানায় সোপর্দ করে। তাকে শুক্রবার (১০ অক্টোবর) গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

গাজীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, শীর্ষ সন্ত্রাসী লিটন গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫