সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

গ্রেটা থুনবার্গ ‘ঝামেলাবাজ’, তার ডাক্তার দেখানো উচিত: ট্রাম্প

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৪:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা, ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া এবং পরে মুক্তি পাওয়ার ঘটনায় তিনি  থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বলে অভিহিত করেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। 

গত শুক্রবার ইসরাইলি নৌবাহিনী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে 

৪০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করে। এর মধ্যে গ্রেটা থুনবার্গও ছিলেন। ওই নৌবহর সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। পরে সপ্তাহান্তে আটক ১৩০ জনের বেশি অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। আর গতকাল সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও একদল অধিকারকর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরাইল।

স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকেরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি একজন ঝামেলাবাজ। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব

গত শনিবার ইসরাইলি বন্দিদশা থেকে ফিরে আসার পর ফ্লোটিলার কয়েকজন অধিকারকর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, গ্রেটা থুনবার্গসহ আটক অধিকারকর্মীদের নির্যাতন করেছে ইসরাইল। তবে দেশটি এ অভিযোগ অস্বীকার করেছে।

ডোনাল্ড ট্রাম্প ও গ্রেটা থুনবার্গের মধ্যে অনেক বছর ধরে বিবাদ চলছে। তারা বিভিন্ন সময় একে অপরকে আক্রমন করে কথা বলেছেন। ২০১৯ সালে গ্রেটা থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর তার সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ‘তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।

করে বেড়াচ্ছেন। তার ডাক্তার দেখানো উচিত। তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

গ্রেটা থুনবার্গ ‘ঝামেলাবাজ’, তার ডাক্তার দেখানো উচিত: ট্রাম্প

আপডেট সময় : ০৪:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫