সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

চরফ্যাশনে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান, ১৮ বরফ কল সিলগালা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ভোলার চরফ্যাশনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে তৎপর রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, ৩ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মেঘনা ও তেতুলিয়া নদীসহ উপকূলীয় সাগর এলাকায় সব ধরনের মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে উপজেলার বেতুয়া, নতুন স্লুইসগেট, সামরাজ, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট ও আটকপাট মৎস্য ঘাট এলাকায় ১৮টি বরফ কল সিলগালা করা হয় এবং তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন,“মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে আমরা উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা করছি। কোনো অসাধু জেলে বা ট্রলার মালিককে নদীতে নামতে দেওয়া হবে না।”

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে, যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে এবং পরবর্তী প্রজন্মের উৎপাদন বৃদ্ধি পায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

চরফ্যাশনে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান, ১৮ বরফ কল সিলগালা

আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫