সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

প্রেমিকাকে যে ৩ কথা কখনোই বলবেন না

  • লাইফস্টাইল
  • আপডেট সময় : ০৪:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

প্রেমিকের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে সব প্রেমিকাই পছন্দ করে। তাই অনেক সময় সত্যি-মিথ্যা মিলিয়েও প্রশংসা করে যেতে হয়। তা তার সৌন্দর্য হোক কিংবা বুদ্ধিমত্তার। কিন্তু প্রশংসা করতে গিয়ে অনেক প্রেমিক অনেক সময় এমন কিছু বলে ফেলেন যা আসলে প্রেমিকার মন জয় করার বদলে উল্টো প্রশ্নের জন্ম দেয়। সেখান থেকে লাগতে পারে দ্বন্দ্বও। তাই জানুন প্রেমিকাকে যে ৩ কথা কখনোই বলবেন না-

চেষ্টা করুন স্বাভাবিকভাবে প্রশংসা করার। আপনার অতিরিক্ত প্রশংসা কিন্তু তার চোখে অন্যরকম হয়ে ধরা দিতে পারে।

আজ তোমাকে খুব সুন্দর লাগছে’

প্রেমিকা সামনে এলে তাকে দেখামাত্রই প্রশংসা শুরু করে দেবেন না। প্রথমে মনে মনে একটু গুছিয়ে নিন যে তাকে কীভাবে বললে সে সহজে বিশ্বাস করবে এবং খুশি হবে। তাকে কখনোই বলবেন না যে ‌‘আজ তোমাকে খুব সুন্দর লাগছে’। একথা বললেই কিন্তু সঙ্গে সঙ্গে সে প্রশ্ন করে বসবে, ‘কেন, এতদিন কি সুন্দর লাগতো না?’ তখন আপনি উত্তর দেওয়ার মতো কথা খুঁজে পাবেন না। বরং জব্দ হতে না চাইলে তাকে বলুন যে তাকে বরাবরের মতোই সুন্দর লাগছে। এতে সে যেমন খুশি হবে তেমনই আত্মবিশ্বাসও ফিরে পাবে।

প্রাক্তনের সঙ্গে তুলনা

আপনার প্রাক্তন ভালো হোক কিংবা খারাপ, তার সঙ্গে আপনার প্রেমিকার কখনো তুলনা করবেন না। কারণ কোনো নারীই অন্য নারীর সঙ্গে তুলনা পছন্দ করে না। বিশেষ করে প্রেমিকের প্রাক্তনের সঙ্গে তো নয়ই। এছাড়া আপনি যখন প্রাক্তনের প্রসঙ্গ টেনে আনবেন তখন কিন্তু সে সহজেই বুঝে যাবে যে আপনি এখনও প্রাক্তনের কথা ভুলতে পারেননি। তাই আপনি আপনার বর্তমান প্রেমিকাকে পেয়ে নিজেকে যতটাই ভাগ্যবান মনে করুন না কেন, তার সঙ্গে প্রাক্তনের তুলনা টানতে যাবেন না।

অন্য নারীর প্রশংসা

প্রত্যেক নারীই নিজের প্রশংসা অন্যের মুখে শুনতে পছন্দ করে। কিন্তু নিজের প্রেমিকের মুখে অন্য নারীর প্রশংসা শুনতে তাদের একটুও ভালো লাগে না। তাই প্রেমিকা ছাড়াও যদি অন্য কারও ব্যক্তিত্ব বা সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তা আপনার প্রেমিকার সামনে না বলাই ভালো। কারণ এটি একবার বলে দিলে সারা জীবন ধরে আপনাকে খোঁচা সহ্য করতে হতে পারে। তাই নিজেকে নিরাপদ রাখার জন্য এ কাজ থেকে বিরত থাকুন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

প্রেমিকাকে যে ৩ কথা কখনোই বলবেন না

আপডেট সময় : ০৪:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪