সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

ডেঙ্গুতে ৯ মাসে ২০০ মৃত্যু

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০১:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন। তাদের একজন নারী, অন্যজন পুরুষ। তারা ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুজনের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। এর মধ্য দিয়ে মশাবাহিত রোগটিতে চলতি বছর এ পর্যন্ত ২০০ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল এক হাজার ৭০৫ জন, ২০২২ সালে ২৮১, ২০২১ সালে ১০৫ ও ২০১৯ সালে ১৭৯ জন।

অক্টোবরের প্রথম দিন গতকাল দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৪৭ হাজার ৮৩২ জনে পৌঁছাল। এ বছর আক্রান্ত ও মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে সেপ্টেম্বরে। সদ্য শেষ হওয়া মাসটিতে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; মারা গেছেন ৭৬ জন।

এর আগে জুলাই মাসে ডেঙ্গু নিয়ে ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩, জুনে পাঁচ হাজার ৯৫১ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ রোগী ভর্তি হয়েছেন।

গত জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয়। তার আগে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুনে ১৯ এবং আগস্টে ৩৯ জন মারা গেছেন। মার্চে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গতকাল ভর্তি নতুন রোগীর মধ্যে ১৪২ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৮, চট্টগ্রাম বিভাগে ৬৪, রংপুর বিভাগে ১৩ এবং বরিশাল বিভাগে ১৩৮ রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দুই হাজার ৩৫৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০৮, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৫৫১ জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে ৯ মাসে ২০০ মৃত্যু

আপডেট সময় : ০১:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫