ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ডেঙ্গুতে ৯ মাসে ২০০ মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন। তাদের একজন নারী, অন্যজন পুরুষ। তারা ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুজনের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। এর মধ্য দিয়ে মশাবাহিত রোগটিতে চলতি বছর এ পর্যন্ত ২০০ জন মারা গেছেন। 
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল এক হাজার ৭০৫ জন, ২০২২ সালে ২৮১, ২০২১ সালে ১০৫ ও ২০১৯ সালে ১৭৯ জন। 

অক্টোবরের প্রথম দিন গতকাল দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৪৭ হাজার ৮৩২ জনে পৌঁছাল। এ বছর আক্রান্ত ও মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে সেপ্টেম্বরে। সদ্য শেষ হওয়া মাসটিতে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; মারা গেছেন ৭৬ জন।
এর আগে জুলাই মাসে ডেঙ্গু নিয়ে ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩, জুনে পাঁচ হাজার ৯৫১ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ রোগী ভর্তি হয়েছেন।
গত জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয়। তার আগে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুনে ১৯ এবং আগস্টে ৩৯ জন মারা গেছেন। মার্চে কেউ মারা যাননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ডেঙ্গুতে ৯ মাসে ২০০ মৃত্যু

আপডেট সময় : ০১:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫