ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় সেখান থেকে ছয়টি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল রোববার বিকেলে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ‎ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ওই ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি ছিল।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ

আপডেট সময় : ০৫:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫