সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক মোস্তাফিজুর রহমান ভুট্টো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলা জেলাবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন চরফ্যাশন উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও চরফ্যাশন ফাতেমা মতিন মহাবিদ্যালয়ের প্রভাষক মোস্তাফিজুর রহমান ভুট্টো।

প্রভাষক মোস্তাফিজুর রহমান ভুট্টো বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পবিত্র ঈদুল আজহার মধ্য দিয়ে মুসলমানদের সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জীবিত পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয়, অনুস্মরণীয়। তারই নিদর্শনস্বরূপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদের প্রিয় পশুকে কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে ধনী-গরিব সকলে একে অপরের খোঁজখবর নেয়া, আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক তৈরী এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করতে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

তিনি আরও বলেন, ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আজহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি।

পরিশেষে পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক মোস্তাফিজুর রহমান ভুট্টো

আপডেট সময় : ০২:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪