ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

কুষ্টিয়ার দৌলতপুরে উদয়নগর বিজিবি ক্যাম্প পদ্মা নদীগর্ভে বিলীন

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ দৌলতপুর সীমান্তবর্তী উদয়নগর বিওপি সংলগ্ন পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কারণে আকস্মিক ভাঙন দেখা দেয়।

বুধবার সন্ধ্যায় মুহূর্তের মধ্যে বিওপির দুই-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। অবশিষ্ট অংশ নিরাপত্তাজনিত কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়।পরবর্তীতে বৃহস্পতিবার পুরো বিজিবি ক্যাম্প পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ল এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটেলিয়ন (৪৭ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মোর্শেদ রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে ইতোপূর্বে গত ১৩, ১৪ ও ১৫ আগস্ট ওই বিওপি হতে স্থানান্তরযোগ্য অধিকাংশ সরঞ্জামাদি পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে স্থানান্তর করা হয়েছিল। পরবর্তীতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে জরুরি ভিত্তিতে অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, চারপায়া এবং জনবল নৌকা, ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে দ্রুত পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে স্থানান্তর সম্পন্ন করা হয়। বর্তমানে সকল সদস্য ও গুরুত্বপূর্ণ কন্ট্রোল আইটেম নিরাপদ ও সুরক্ষিত অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, উদয়নগর বিওপি সংলগ্ন পদ্মা নদী একটি চোরাচালান প্রবণ এলাকা। এ প্রেক্ষাপটে চরচিলমারী বিওপি থেকে বড় ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট ব্যবহার করে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিকল্প স্থানে নতুন বিওপি অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সীমান্ত নিরাপত্তা ও আভিযানিক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান থাকে বলে জানান এই কর্মকর্তা।

নিউজ২১/রিপন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

কুষ্টিয়ার দৌলতপুরে উদয়নগর বিজিবি ক্যাম্প পদ্মা নদীগর্ভে বিলীন

আপডেট সময় : ১০:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫