ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

কুষ্টিয়ার দৌলতপুর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন- বিছার সরদারের ছেলে সারভান সরদার (৩৫) ও হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদার (৪৫)। তাদের বাড়ির ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সারভান সরদার ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আরও কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, তাদের মধ্যে বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে তিনি মারা যান।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে এক নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজ২১/রিপন.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

কুষ্টিয়ার দৌলতপুর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন

আপডেট সময় : ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫