ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্ম বিরতির ঘোষণায় বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ বোর্ড (আরইবি)-এর দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার কারণে দেশের গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সেবা ব্যাহত হচ্ছে। মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা উপেক্ষা করে ভোটের মাধ্যমে নীতি নির্ধারণ, নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় ও নন-স্ট্যান্ডার্ড লাইন নির্মাণের ফলে সাধারণ গ্রাহক ভুক্তভোগী হচ্ছেন। অথচ সকল দায়-দায়িত্ব বহন করতে হচ্ছে সমিতির কর্মকর্তা-কর্মচারীদের।

২০২৪ সাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা শোষণমুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ বিভাগ বিভিন্ন সময়ে একাধিক কমিটি গঠন করলেও প্রতিবেদন দাখিলে গড়িমসি ও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে। এমনকি ডিসি সম্মেলন-২০২৫ এ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূতকরণের প্রস্তাব থাকলেও বাস্তবায়ন হয়নি।

অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে বা বিপর্যয় দেখা দিলে এর সম্পূর্ণ দায়ভার থাকবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপর।

সারা দেশের ন্যায় তাই কুষ্টিয়া অফিস আজ গণছুটির ঘোষণা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সারাদেশের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিলে বিদ্যুৎ সেবায় ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্ম বিরতির ঘোষণায় বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

আপডেট সময় : ১০:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫