ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

‘ব্লাড মুন’ দেখল দেশবাসী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
বিবার রাত ৯টা ২৭ মিনিট ৬ সেকেন্ড থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়। প্রথমে চাঁদকে আংশিক ঢাকা অবস্থায় দেখা গেলেও ধীরে ধীরে সেটি তার চিরচেনা রূপালি আভা হারিয়ে ফেলে।

মধ্যরাতে এটি কালচে লাল রঙ ধারণ করে। জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদের এই রূপকে ‘ব্লাড মুন’ বলে থাকেন। এ বছরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি টানা ৮২ মিনিট স্থায়ী হয়, যা ২০২২ সালের পর দীর্ঘতম।

যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদ তার স্বাভাবিক রূপালি রঙ হারিয়ে তামাটে বা লালচে হয়ে যায়। তবে চাঁদের কক্ষপথ কিছুটা হেলে থাকার কারণে প্রতি পূর্ণিমায় এই ঘটনা ঘটে না। সাধারণত বছরে দুই থেকে তিনবার এই ধরনের চন্দ্রগ্রহণ দেখা যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর তথ্য অনুযায়ী, এবারের চন্দ্রগ্রহণটি ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এলাকা থেকে সম্পূর্ণরূপে দেখা গেছে। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে এটি দেখা যায়নি।

চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাতে শুরু হয়ে পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে বলে জানা গেছে।

বিডি প্রতিদিন/নাজমুল

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

‘ব্লাড মুন’ দেখল দেশবাসী

আপডেট সময় : ০৪:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫