ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনায় আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মণ্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল আজিজ মণ্ডল নামে আরও একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মণ্ডলের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন। আহত আব্দুল আজিজ একই এলাকা কবির মণ্ডল ওরফে কবু মণ্ডলের ছেলে। তিনিও ইটভাটা শ্রমিকের কাজ করেন।

‎‎চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, নিহত আবু বকর মণ্ডল ও আহত আজিজ মণ্ডলের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে টেঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ হয়। এ সময় আপন চাচতো ভাই আবু বকর টেঁটাবিদ্ধ হন। আর আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

পরে দুজনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ছাড়াও এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধে উভয় গ্রুপ টেঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি, তাই কোনো মামলা হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

আপডেট সময় : ০২:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫