ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪ ঘণ্টায় ২৮ জন

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৪:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে বরগুনা সিভিল সার্জনের কার্যালয়। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ২১ জন রোগী।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সরকারি হিসেবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। তবে বেসরকারিভাবে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার এবং মৃতের সংখ্যা প্রায় ৪০ জন বলে ধারণা করা হচ্ছে।

যদিও ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে, তবুও জনমনে আতঙ্ক রয়েই গেছে। পাশাপাশি নতুন করে চিকুনগুনিয়া সংক্রমণের আশঙ্কাও দেখা দিয়েছে।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ বলেন, ‘যখন আমরা ডেঙ্গু মোকাবিলা করেছি, তখন তা মৌসুমি ছিল না। সামনে প্রকৃত ডেঙ্গুর মৌসুম শুরু হচ্ছে। একই সঙ্গে এখন চিকুনগুনিয়ার সংক্রমণও শুরু হয়ে গেছে। ফলে আমাদের দুই দিক থেকেই প্রতিরোধে কাজ করতে হচ্ছে। তবে সমস্যা হলো, চিকুনগুনিয়ার প্রভাব দীর্ঘস্থায়ী হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪ ঘণ্টায় ২৮ জন

আপডেট সময় : ০৪:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫