ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ? ঈদের পর প্রজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা নাকি বন্ধ সে বিষয়ে ঈদুল আজহার ছুটি শেষে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার কারণে সংযুক্ত ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বন্যাকবলিত সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা রাখা হতে পারে।

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি বৃহস্পতিবার (১৩ জুন) শুরু হয়ে শেষ হওয়ার কথা ২ জুলাই।

তবে ৩ জুলাই থেকে সামষ্টিক মূল্যায়নের কারণে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমিয়ে ৩০ জুন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শিখন ঘাটতি মেটাতে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা ঈদের পর সিদ্ধান্ত নেব। শনিবার এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি, শনিবার যে বন্ধটা আগে ছিল, তা যাতে বলবৎ রাখতে পারি।

ইতোমধ্যে আমরা (শিক্ষাবর্ষের) ক্যালেন্ডারের হিসাব নিয়েছি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, আমাদের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে, চারশর মতো প্রতিষ্ঠান, সেখানে সংযুক্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো খোলা রাখতে হতে পারে।’

শিক্ষামন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে বন্যার কারণে যেসব প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেগুলো বিশেষভাবে খোলা রাখার বিধান রেখে দেশের অন্যান্য স্থানে আগের মতো শনিবার বন্ধ যেন বহাল রাখতে পারি, সেটির ওয়ার্ক-আউট করা হচ্ছে। আমরা ঈদুল আজহার পর শিগগিরই সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে জানাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ? ঈদের পর প্রজ্ঞাপন

আপডেট সময় : ১১:৪৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪