ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি

বগুড়ার একটি বেসরকারি ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) দিবাগত রাতের কোনো একসময় শহরতলির মাটিডালী বিমান মোড়ে অবস্থিত ব্যাংকের উপশাখায় দুইতলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।ব্যাংকের উপশাখার ব্যবস্থাপক ফাহমিদা ফিরোজ জানান, বুধবার ব্যাংকের কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রাখা হয়। বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে।সরেজমিনে দেখা গেছে, মাটিডালী বিমান মোড়ে একটি ভবনের দোতলায় আইএফআইসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। ওই ভবনের  সিঁড়ি ঘরের তালা এবং ব্যাংকের দরজার তালা ভাঙা পাওয়া গেছে। ব্যাংকের সিন্দুকের তালাও ভাঙা দেখেছেন ব্যাংক কর্মকর্তারা।

ব্যাংকের উপশাখার ব্যবস্থাপক ফাহমিদা ফিরোজ বলেন, উপশাখায় চারজন কর্মকর্তা-কর্মচারী কর্মরত।

কিন্তু কোনো নৈশপ্রহরী ছিল না।তিনি জানান, ব্যাংকে কোনো সিসি ক্যামেরাও নেই। তাদের উপশখাটি বীমাকৃত। কোনো টাকা খোয়া গেলে বীমা কম্পানি সমুদয় টাকা পরিশোধ করবে।

এ কারণে তারা নৈশপ্রহরী রাখার বিষয়ে গুরুত্ব দেননি।

ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ উপশাখায় নিরাপত্তার কোনো ব্যবস্থাই করেননি। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকে এ পর্যন্ত ছয়বার তাগিদ দেওয়া হয়েছে নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নেই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি

আপডেট সময় : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪