ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালী শহরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী তরুণীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও মডেল মসজিদ–সংলগ্ন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম অধরা চৌধুরী (১৮)। তিনি পটুয়াখালী শহরের শিমুলবাগ এলাকার মো. রাসেল মুন্সির বড় মেয়ে। পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ওই তরুণী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত তরুণীর পারিবারিক সূত্র জানায়, অধরা এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য তাঁর সহপাঠীদের সঙ্গে কোচিং করতেন। আজ কোচিং থেকে বেরিয়ে সহপাঠীদের সঙ্গে শহরের চৌরাস্তার এক রেস্তোরাঁয় খাবার খাওয়ার জন্য যাচ্ছিলেন। ইজিবাইকে করে যাওয়ার পথে এর চাকায় অধরার ওড়না পেঁচিয়ে যায়। এ সময় গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন অধরা। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম ঘটনাটি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্ত ছাড়াই অধরার মরদেহ পটুয়াখালী সদর হাসপাতাল থেকে নিয়ে গেছেন তাঁর পরিবারের সদস্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০২:৩৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪