সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল গেটের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সুমনের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া গ্রামে। তিনি পেশায় একটি হার্ডওয়্যার দোকানের কর্মচারী ছিলেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের বন্ধুদের বরাতে জানা গেছে, সুমন শনিবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরে বোনের বাসায় বেড়াতে যান। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেটের সামনে অবস্থানকালে এক ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী সুমনের বাঁ পায়ের উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে সুমনের বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫