ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

আদিতমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষে ৮৫ বছরের বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আহত ৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আছিয়া বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা কৈমারী গ্রামের বাসিন্দা ও মৃত আফার উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের পরিবারের আরও চারজন আহত হয়েছেন। আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা ও নিহতের স্বজনরা।

নিহতের ছেলে দলিল উদ্দিন জানান, “আমাদের তিন বিঘা জমির মধ্যে বসতভিটা রয়েছে। আমার চাচাতো ভাই আতিয়ার রহমান, মতিয়ার রহমান ও রেজাউল অবৈধভাবে এর ৪০ শতক জমির মালিকানা দাবি করে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তারা মানেনি। আজ সকালে তারা ট্রাক্টর নিয়ে জোর করে জমি চাষ করতে আসে। আমরা বাধা দিলে তারা দলবল নিয়ে হামলা চালায়। আমার বৃদ্ধা মাকে তারা মারধর করে গলাধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।”

তিনি আরও বলেন, “হামলায় আমাদের পক্ষের অন্তত চারজন আহত হয়েছে, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

স্থানীয়রা জানান, জমিটি দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন আছিয়া বেওয়া ও তার পরিবার। প্রতিপক্ষ বিভিন্ন সময় জমির দখল নিতে চেষ্টাও করেছে। সালিশে বিষয়টি মীমাংসা হলেও প্রতিপক্ষরা তা মানেনি। আজ সকালে তারা অতর্কিতে জমিতে ঢুকে দখল নিতে গেলে এই সংঘর্ষ বাঁধে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।”

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

আদিতমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষে ৮৫ বছরের বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আহত ৪

আপডেট সময় : ০৪:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫