সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ডেমরায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। বুধবার ভোর চারটার দিকে ডেমরা শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনাটি ঘটে।

তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাকন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে ওই ভবনের কেয়ারটেকার, শ্রমিকসহ স্থানীয়দের মারপিটে ওই যুবক গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে দুপুর পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ডেমরায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট সময় : ০৩:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫