সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বিমান বিধ্বস্তের ঘটনায় চীন-ফ্রান্সের শোক

  • Meghla
  • আপডেট সময় : ১২:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকার চীন ও ফ্রান্সের দূতাবাস। মঙ্গলবার পৃথক বার্তায় তাদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার চীনা দূতাবাস এক শোকবার্তায় উল্লেখ করেছে, ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় চীনা দূতাবাস গভীরভাবে শোকাহত। দূতাবাস নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

এদিকে ঢাকার ফ্রান্স দূতাবাস এক শোকবার্তায় বলেছে, ২১ জুলাই ঢাকায় একটি স্কুল ভবনে বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের এবং তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ফ্রান্স বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

উল্লেখ্য, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭০ জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বিমান বিধ্বস্তের ঘটনায় চীন-ফ্রান্সের শোক

আপডেট সময় : ১২:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫