সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

চট্টগ্রামে করোনায় এক ব্যক্তির মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৭:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে। মৃত ব্যক্তির নাম মো. মুজিবুর রহমান (৫৫)। এ নিয়ে চলতি বছর করোনায় চট্টগ্রামে মোট ৯ জনের মৃত্যু হয়।

জানা যায়, মারা যাওয়া ব্যক্তি নগরের বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা।  সোমবার নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনার পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিন দিন আগে তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অন্যদিকে, গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কোভিড সংক্রমণ শুরু হয়। ইতোমধ্যে চট্টগ্রামে ২১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর নগরের বাসিন্দা ১৯৫ জন ও বাকিরা ১৫ উপজেলার বাসিন্দা। ইতোমধ্যে মোট মারা যান ৯ জন। এর মধ্যে নগরে ৪ জন ও উপজেলায় ৪ জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রামে করোনায় এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৭:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫