সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • Meghla
  • আপডেট সময় : ০৩:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল ওলিনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাংনী উপজেলার ওলিনগর গ্রামের কাতর মোল্লার ছেলে মন্টু মোল্লা (৫০) এবং তেরাইল গ্রামের পূর্বপাড়া এলাকার রতন আলির ছেলে রনি (১৮)।

আহত ব্যক্তি হলেন ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল গণমাধ্যমে জানান, মন্টু মোল্লা রাস্তার পাশের একটি দোকান থেকে চা পান করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মেহেরপুরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন। একই সঙ্গে মোটরসাইকেলের তিনজন আরোহীও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মন্টুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আহত রনি ও মোস্তাককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রনির মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মোস্তাকের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওসি বানী ইসরাইল আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল ও চালককে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০৩:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫