ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

বগুড়ায় চাচা-ভাতিজার উপর হামলা, গ্রেফতার ১

  • Meghla
  • আপডেট সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে পথরোধ করে চাচা-ভাতিজার ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। এসময় তাদের বেধড়ক মারধর করার পাশাপাশি ব্যবহৃত মোটরসাইকেলটি অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার মালিহাটা গ্রামে ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় রাতেই জড়িত সন্দেহে লাবনী খাতুন নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাবুল হোসেনের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, উপজেলার পানিসারা গ্রামের মিজানুর রহমান ও মঞ্জুরুল ইসলাম সম্পর্কে চাচা-ভাতিজা। তারা স্থানীয় আলতাদিঘী বোর্ডের হাট থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। একপর্যায়ে মালিহাটা গ্রামে পৌঁছালে সংঘবদ্ধ চক্রের বেশকয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করেন এবং বেধড়ক মারপিট করে গুরুতর জখম করেন। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পরবর্তীতে আহত মিজানুর রহমানের বাবা আব্দুল কুদ্দুস বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই নারীকে গ্রেপ্তার করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন বলেন, পূর্বশক্রতার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। উক্ত ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। ওই নারীকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বগুড়ায় চাচা-ভাতিজার উপর হামলা, গ্রেফতার ১

আপডেট সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫