সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

রংপুরে ট্রাক ও পুলিশ ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও পুলিশের টহল গাড়িকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বলদি আটা গ্রামের আলমগীর হোসেন (৪১) এবং জামালপুর সদর উপজেলার হাজীপাড়া বজ্রাপুর গ্রামের আশরাফুল আলম (৪০)।

দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ওই সময় পুলিশ সদস্যরা ট্রাকটি সরিয়ে নেওয়ার জন্য চালককে ডাকছিলেন। এমন সময় জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাক এবং পুলিশের টহল ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী আলমগীর ও আশরাফুল নিহত হন। এছাড়া বড়দরগাহ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। বাস ও ট্রাক দুটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

রংপুরে ট্রাক ও পুলিশ ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট সময় : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫