ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

শ্যামলীতে চাপাতির মুখে ছিনতাই: গ্রেফতার ৩

  • Meghla
  • আপডেট সময় : ০২:৫৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের শিকার যুবক শিমিয়ন ত্রিপুরার ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাপাতি জব্দ করা হয়েছে।

গ্রেফতার তিনজনের মধ্যে রয়েছেন—আল আমিন, আসলাম এবং পূর্বে গ্রেফতার হওয়া কবির। বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘‘শ্যামলীতে যুবককে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আটক করা হলো।’’

এর আগে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, গত শুক্রবার ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডের কাজী অফিস সংলগ্ন এলাকায় ছাতা হাতে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা তিনজন তার গতিরোধ করে। মোটরসাইকেলের পেছনের ব্যক্তি নেমে পড়েন এবং ইউটার্ন নিয়ে বাকি দুইজন ভুক্তভোগীর সামনে আসেন। পরে একজন খালি গায়ে ও বাকি দুইজন হেলমেট পরিহিত অবস্থায় চাপাতি হাতে ভুক্তভোগীর টাকা, ফোন, মানিব্যাগ এবং জামা-জুতা পর্যন্ত ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা জানান, তিনি ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং থাকেন শ্যামলীতে। ঘটনার দিন সকাল ছয়টায় সাভারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হলে শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পাশে ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ডসহ সবকিছু ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় তিনি মামলা করেন এবং ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করে। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

শ্যামলীতে চাপাতির মুখে ছিনতাই: গ্রেফতার ৩

আপডেট সময় : ০২:৫৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫