ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবক খুন, আটক ২

  • Meghla
  • আপডেট সময় : ০২:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। উভয় হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাতে রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় মো. ইব্রাহিম (৩২) নামে এক গাড়িচালককে গুলি করে হত্যা করা হয়। আদাবর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত দুই ভাই সজিব ও রুবেলকে আটক করে। জানা গেছে, আটক দুইজন ডিমের ব্যবসায়ী ও নিহত ইব্রাহিম তাদের ডিম পরিবহনকারী গাড়ির চালক ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা পুলিশের।

অপরদিকে, একই রাতে মোহাম্মদপুর থানার চান মিয়া হাউজিং এলাকায় আল-আমিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত আল-আমিন ভোলা জেলার বাসিন্দা। তিনি ঢাকায় চান মিয়া হাউজিং এলাকায় বসবাস করতেন। মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবক খুন, আটক ২

আপডেট সময় : ০২:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫