সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

গুলিস্তানে গাড়ির ধাক্কায় ট্রাক হেলপারের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে গাড়ির ধাক্কায় শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্রাক চালক মো. শামীম জানিয়েছেন, শাহাবুল ছিল ট্রাকের হেলপার। তিনি বলেন, তারা ট্রাকে মাল বোঝাই করে রংপুর যাওয়ার পথে গুলিস্তান এলাকায় গাড়িটির চাকা গর্তে পড়ে আটকে যায়। পরে ওই গাড়িটিকে সেখান থেকে উঠানো জন্য আরেকটি গাড়ির মাধ্যমে ধাক্কা দেয়া হচ্ছিল। সে সময়ে ট্রাকের নিচে হেলপার শাহাবুল জোগান দিতে গিয়ে চাপা পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

রংপুর জেরার পীরগঞ্জ উপজেলার সানাইঘাট নানসা গ্রামের আব্দুর রশিদ এর ছেলে শাহাবুল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

গুলিস্তানে গাড়ির ধাক্কায় ট্রাক হেলপারের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫