ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

মাদারীপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পরে নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌর সভার ঠেঙ্গামারা এলাকা সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রবিবার বিকেলে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নং ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।
জানা যায়, গত ২ জুলাই রাত ১০টার দিকে পরিবারের কাউকে কিছু না বলে এনায়েত বাহিরে চলে যায়। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেন। এদিকে এনায়েতকে খুঁজে না পেয়ে গত ৫ জুলাই তার বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার রাত ১০টার দিকে শিবচর উপশহরে ময়নাকাটা নদীর তীরে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে খুঁজে মরদেহটি দেখতে পান। পরে এনায়েতের পরিবার লাশটি শনাক্ত করে শিবচর থানা পুলিশকে জানায়। পরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি। তার পরিবারের লোকজন নিহতের শরীরের বিভিন্ন অংশ দেখে সনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

মাদারীপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫