সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বগুড়ায় ভটভটি উল্টে প্রাণ গেল চালকের

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভটভটি উল্টে নূরনবী (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরনবী উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

সূত্র জানায়, নূরনবী নিজ বাড়ি থেকে ভটভটি চালিয়ে কাজের উদ্দেশ্যে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জামাদারপুকুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ভটভটিটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র বলেন, শনিবার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় ভটভটি উল্টে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বগুড়ায় ভটভটি উল্টে প্রাণ গেল চালকের

আপডেট সময় : ০৬:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫