ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বাবা-মায়ের পর মারা গেছে দগ্ধ শিশু রাফিয়াও

  • Meghla
  • আপডেট সময় : ১২:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বাবা মায়ের মৃত্যুর পর তাদের তিন বছরের শিশু সন্তান রাফিয়াও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ  হয়েছিল। এর আগে একই ঘটনায় চিকিৎসাধীন থেকে তার মা ইতি বেগম (৩০) ও বাবা মো. রিপন মিয়া (৪০) মারা গেছেন। এ ঘটনায় আর কেউ বেঁচে নেই। একে একে দগ্ধ তিনজনই মারা যান।

উল্লেখ্য, গত বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের একটি বাসায় জমা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী, স্ত্রী, সন্তান দগ্ধ হয়েছিলেন। তাদের কে ওই রাতেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বাবা-মায়ের পর মারা গেছে দগ্ধ শিশু রাফিয়াও

আপডেট সময় : ১২:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫