ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

গাইবান্ধার সুন্দরগঞ্জে আরসিবি’র সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে মাসব্যাপি সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো সামাজিক সংগঠন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ-আরসিবি।

বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে দশটায় সামাজিক সংগঠন আরসিবির উদ্যোগে উপজেলার বেলকা ইউনিয়নের পঞ্চানন্দ আর ইউ দ্বি-মুখী দাখিল মাদ্রাসা মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির।

এসময় বক্তব্য রাখেন আরসিবির প্রধান পৃষ্ঠপোষক এবং যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও বৃহত্তর রংপুর ছাত্র ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. শহীদুর রহমান, ইউপি সদস্য এবং সহকারী শিক্ষক মোঃ আবু রায়হান।

আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকারের সঞ্চালনায় আরোও বক্তব্য দেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম, আরসিবি উপদেষ্টা সাংবাদিক সুদীপ্ত শামীম, হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক শাহিন আলম, পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য ইয়াসিন আলী প্রমুখ।

বৃক্ষরোপন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। বৃক্ষরোপণ অনুষ্ঠানে সহযোগিতা করে স্কাউটস সদস্যরা।

সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, সামাজিক সংগঠন আরসিবির এই ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে শুধু বৃক্ষরোপণ নয় পরিচর্যাই মূল বিষয়। সবাইকে এই ধরনের উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকার জানান, প্রাথমিকভাবে বেলকা ইউনিয়নের ৩০ টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাসব্যাপী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

গাইবান্ধার সুন্দরগঞ্জে আরসিবি’র সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আপডেট সময় : ০৭:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫