ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

সিলেটে ফের করোনায় একজনের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

সিলেটে একসঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ও ডেঙ্গু। বুধবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে আরও একজনের। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। অপরদিকে, এই সময়ে ২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে ডেঙ্গুতে কেউ মারা যাননি।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী- ২৪ ঘণ্টায় সিলেটে ৪১ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শারীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে- চলতি বছর এখন পর্যন্ত সিলেটে মোট ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু  হয়েছে। এর আগে ২৮ জুন আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।

এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন, আর লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন ১ জন। তবে এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে কেউ মারা যাননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

সিলেটে ফের করোনায় একজনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫