সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ১২:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সলেমান কাজী (৭০) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের মাদ্রাসা মাঠ সংলগ্ন রেল সড়কে। তিনি বালিয়াচরা গ্রামের বাসিন্দা। তিনি আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের মৃত রহমান কাজীর ছেলে।
আলগী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াচরা গ্রামের বাসিন্দা বাকলেচ হরকরা বলেন, সলেমান কাজী পেশায় দিন মজুর। তিনি ২ ছেলে ও ৪ মেয়ের বাবা। তিনি কানে কম শুনতেন। শনিবার সকালে স্ত্রীকে সাথে নিয়ে ফরিদপুরের সালথা উপজেলায় মেয়ে বাড়ি (মেয়ের শ্বশুর বাড়ি) আম ও দুধ নিয়ে রওনা হয়েছিলেন। বাড়ি থেকে বের হয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। স্ত্রী তার থেকে শতাধিক গজ পিছনে ছিলেন। এরমধ্যে পেছন দিক রেল আসে। কানে কম শোনায় ট্রেন আসা খেয়াল করেননি। ঘটনাস্থলেই স্ত্রীর সামনে ট্রেনে কাটা পড়ে মারা যান।

ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, শনিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে ভাঙ্গার বালিয়াচরা গ্রামে সলেমান কাজী নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ১২:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫