ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

রাজধানীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানার পূর্ব নয়াটোলা এলাকার একটি বাসায় সুব্রত বিশ্বাস (৩৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত সুব্রত বরিশালের উজিরপুর উপজেলার সাহেবের হাট গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। হাতিরঝির এলাকার নয়াটোলায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার (১ জুলাই) এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। মৃতের চাচাতো ভাই পলাশ দত্ত জানান, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেঁচিয়ে ঝুলে থাকে। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই যুবকের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

রাজধানীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ

আপডেট সময় : ০১:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫