ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। নতুন নির্দেশনায় সদর দপ্তরের অনুমোদন ছাড়া আমদানি করা মোটরসাইকেল রেজিস্ট্রেশন না করতে সব সার্কেল অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাস স্বাক্ষরিত নির্দেশনায় এ কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়- ইদানীং লক্ষ করা যাচ্ছে কিছু কিছু অসাধু মোটরসাইকেল আমদানিকারক সেমি নকড ডাউন (এসকেডি) বা কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) অবস্থায় মোটরসাইকেল আমদানি করে তার আমদানিসংক্রান্ত কাগজপত্র জালিয়াতি করে কমপ্লিটলি বিল্ড ইউনিট (সিবিইউ) হিসেবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করছে।

এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ১৬৫ সিসির বেশি সিসি সম্পন্ন মোটরসাইকেলকে ১৬৫ সিসি, বা তার চেয়ে কম সিসিবিশিষ্ট মোটরসাইকেল হিসেবে ঘোষণা করে কাস্টমস থেকে ছাড় করা হচ্ছে এবং বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বন্ধে বিআরটিএ সদর কার্যালয় থেকে মোটরসাইকেলের সব কাগজপত্র যাচাই-বাছাই করে সিবিইউ বা এসকেডি অবস্থায় আমদানি করা মোটরসাইকেলগুলোর চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ও বিআরটিএ আইএস এ আপলোড করা হবে। তার পরিপ্রেক্ষিতে সার্কেল অফিসগুলো রেজিস্ট্রেশন দেবে।

তাই আগামী ৩১ জুলাইয়ের পর থেকে সিবিইউ/এসকেডি অবস্থায় আমদানি করা সব মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যানে অনুমোদন রয়েছে। এটির ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা

আপডেট সময় : ০১:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫