ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

যশোরে নির্মাণাধীন ভবনের ছয়তলার ব্যালকনি ভেঙে নিহত ৩

  • Meghla
  • আপডেট সময় : ০২:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ছয়তলার ব্যালকনি (বারান্দা) ভেঙে নিচে পড়ে দুইজন প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার মজমপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৩৫), সাইট ইঞ্জিনিয়ার দিনাজপুরের বাসিন্দা আজিজুল ইসলাম ও শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামের রমজান আলীর ছেলে নূরু (৪৫)।

নির্মাণাধীন ওই ভবনে কর্মরত শ্রমিক রমজান আলী জানান, ১০ তলা এ ভবনটির নয় তলা পর্যন্ত আংশিক কাজ হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে ছয়তলার বারান্দার কাজ তদারকি করছিলেন তিনজন। হঠাৎ তারা বারান্দা ভেঙে নিচে পড়ে যান। সাথে সাথে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম তিনজনকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে যান। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্মাণ কাজে কোনো গাফিলতির জন্য এ দুর্ঘটনা ঘটে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

যশোরে নির্মাণাধীন ভবনের ছয়তলার ব্যালকনি ভেঙে নিহত ৩

আপডেট সময় : ০২:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫